![]() |
| মাহমুদউল্লাহ |
মিরপুরে কাল চলমান ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে এসেই তিনি জানিয়ে গেলেন ইংল্যান্ড সিরিজ নিয়ে তাঁর রোমাঞ্চের কথা, ‘রোমাঞ্চ তো আছেই। আসলে আমরা সবাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করছি, সিরিজটা ভালোভাবে শেষ হবে। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করছে। সবাই খেলার জন্য প্রস্তুত হচ্ছে।’
জাতীয় দলের কোচ-ফিজিও কেউ এখনো ছুটি শেষ করে ঢাকায় ফেরেননি। কন্ডিশনিং ক্যাম্পে তাই ক্রিকেটাররা অনেকটা অভিভাবকবিহীন। তবে দলের সিনিয়র ক্রিকেটারদের জন্য এটা তরুণদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও। মাহমুদউল্লাহ যেমন বলছিলেন, ‘ক্যাম্প শুরুর আগে আমাদের মধ্যে আলোচনা হয়েছে যে গত দু-তিন বছর কীভাবে অনুশীলন করছি বা আমাদের মানসিকতা কীভাবে পরিবর্তন হচ্ছে—এসব সবাইকে জানিয়ে দেওয়া।’
ইংল্যান্ড সিরিজে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এখনই কিছু বলতে চান না মাহমুদউল্লাহ। একমাত্র চিন্তা দলের পারফরম্যান্সে উন্নতি আনা। সর্বশেষ প্রিমিয়ার লিগে সবার ভালো পারফরম্যান্সটাকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসা, ‘প্রিমিয়ার লিগে সবাই খুব ভালো পারফর্ম করেছে। সামনে অনেক সিরিজ। তার আগে বেশ কিছুদিন সময় পেয়েছি। এই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি। সে অনুযায়ী পরিশ্রম করতে পারি।’
‘পরিশ্রম’ শব্দটাকেই যেন মূলমন্ত্র করে পুরো দলে ছড়িয়ে দিতে চাইলেন মাহমুদউল্লাহ।

No comments:
Post a Comment