ইয়াসির শাহকে কাভারে পাঠিয়ে জো রুট পূর্ণ করলেন ২৫০ রান। রুট যখন
উল্লাসে মেতেছেন, ইয়াসিরের মুখটা হতাশায় ঢাকা। পাকিস্তানি লেগ স্পিনারও
অবশ্য ‘ডাবল সেঞ্চুরি’ করেছেন তখনই। তবে এই ডাবলে উচ্ছ্বসিত হন না কোনো
বোলার। ৫৪ ওভারে ২১৩ রান দিয়েছেন ইয়াসির, উইকেট ১টি। ওল্ড ট্রাফোর্ডে
যেটি সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।
রুটের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ৮ উইকেটে ৫৮৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। প্রথম দিন শেষে রুট অপরাজিত ছিলেন ১৪১ রানে। দ্বিতীয় দিনে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। ওয়াহাব রিয়াজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হলেন মোহাম্মদ হাফিজের হাতে। শেষ হলো তাঁর ২৫৪ রানের দুর্দান্ত ইনিংসটি। মাত্র ২ রানের জন্য ছুঁতে পারলেন না কেন ব্যারিংটনকে। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তাঁর।
রুটের দিনে ভীষণ অনুজ্জ্বল ইয়াসির। লর্ডস টেস্টের নায়ক ওল্ড ট্রাফোর্ডের প্রথম দুদিনই ‘লাঞ্ছনার’ শিকার ইংলিশ ব্যাটসম্যানদের কাছে! এটাই সবচেয়ে ব্যয়বহুল বোলিং ইয়াসিরের। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।

No comments:
Post a Comment